নাতনিকে বাঁচাতে গিয়ে ফরিদপুরে পানিতে ডুবে দাদির মৃত্যু

তানভীর মাতুব্বর বলেন, এদিন দুপুরে আঁখি বেগম তাঁর নাতনি মিথিলাকে (৬) নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যান। বর্ষার কারণে পুকুরের পানি আশপাশের মাঠের পানির সঙ্গে একাকার হয়ে কিছুটা স্রোত তৈরি হয়েছিল। এ সময় স্রোতে ভেসে নাতনি পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন দাদি আঁখি বেগম। মিথিলাকে এলাকাবাসী জীবিত উদ্ধার করতে পারলেও আঁখি বেগম পানিতে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card